ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১ মে ২০২৬  
গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় নিহত ১

ফাইল ফটো

গাইবান্ধার ফুলছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আইজল মিয়া (৭২) নামে এক ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার (১ মে) সকাল ৮টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বটতলা নামক স্থানে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত আইজল মিয়া একই ইউনিয়নের চন্দিয়া গ্রামের মৃত টেপু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকাল ৮টার দিকে পায়ে হেঁটে আইজল মিয়া মদনের পাড়া থেকে কালির বাজারের দিকে যাচ্ছিলেন। বটতলার তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই আইজল মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশাটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। 

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, মারা যাওয়া ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়