ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নদীতে ভেসে যাওয়ার চারদিন পর মিলল দপ্তরীর মরদেহ

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১ মে ২০২৬  
নদীতে ভেসে যাওয়ার চারদিন পর মিলল দপ্তরীর মরদেহ

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে যাওয়া দপ্তরীর মরদেহ চারদিন পর উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) সকালে জেলা সদরের গঞ্জপাড়া এলাকার চেঙ্গী নদী থেকে তপনোদয় চাকমার (৫৬) মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশের চেঙ্গী নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে যান তপনোদয় চাকমা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে চারদিন পর দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় নদীতে বালুর ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায় কিসলু জানান, নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছিল। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/রূপায়ন// 

সর্বশেষ

পাঠকপ্রিয়