ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুলিশ দেখে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৪ জুন ২০২৬  
পুলিশ দেখে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না

পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করে।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি, পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য সাব্বির ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো পড়ুন:

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীনগর থানা পুলিশের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন লতিফ তালুকদারের পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর উদ্দেশ্যে পুকুরে ঝাঁপ দেয়  সাব্বির। তবে তাতে শেষ রক্ষা হয়নি। পুলিশ পুকুরে নেমে তাকে আটক করতে সক্ষম হয়। 

গ্রেপ্তার সাব্বির শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার জনি ফকিরের ছেলে।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, সাব্বির দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়