ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আইএপিএসের বিশেষ সদস্য ঢাবি শিক্ষার্তী ফাতিন

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ১৩ জুন ২০২৬   আপডেট: ১৯:২২, ১৩ জুন ২০২৬
আইএপিএসের বিশেষ সদস্য ঢাবি শিক্ষার্তী ফাতিন

ফাতিন ইশরাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতিন ইশরাক ইউরোপ-ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফিজিক্স স্টুডেন্টস (IAPS)-এর ইন্ডিভিজ্যুয়াল অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন:

আইএপিএস বিশ্বব্যাপী পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সংগঠনটি বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে নানা শিক্ষা ও গবেষণামূলক কর্মসূচি পরিচালনা করে থাকে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের মাত্র প্রায় ১৫০ জন বিশেষ সদস্য আইএপিএস-এর সঙ্গে যুক্ত রয়েছেন। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলের প্রায় ৯০ হাজার পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী এই আন্তর্জাতিক সংগঠনের সদস্য।

ফাতিন ইশরাকের এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। তাকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন, “আইএপিএস-এর বিশেষ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া পদার্থবিজ্ঞান বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।”

বিশ্বমানের একটি আন্তর্জাতিক সংগঠনে ঢাবির একজন শিক্ষার্থীর অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়