ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এখানে পৌঁছাতে সারাজীবন কাজ করেছি: নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ১৩ জুন ২০২৬  
এখানে পৌঁছাতে সারাজীবন কাজ করেছি: নোরা ফাতেহি

আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে আরো একটি বড় মঞ্চে জায়গা করে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পারফরম্যান্স লাইনআপে শাকিরা ও বার্না বয়ের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে নিজের নাম যুক্ত হওয়াকে তিনি জীবনের বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

আরো পড়ুন:

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নোরা বলেন, এই পর্যায়ে পৌঁছানো সহজ ছিল না। তিনি জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফলেই আজ তিনি বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পেরেছেন। তার ভাষায়, “আমি সারা জীবন এই জায়গায় পৌঁছানোর জন্য কাজ করেছি।”

বিশ্বজুড়ে পরিচিত এই পারফর্মার আরো বলেন, একই মঞ্চে শাকিরা ও বার্না বয়ের মতো তারকাদের সঙ্গে কাজ করা তার জন্য গর্বের বিষয়।

নোরা ফাতেহি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্স ও নৃত্যশিল্পীর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে তার অংশগ্রহণকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই দেখছেন তিনি।

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যেই সংগীত ও বিনোদনের বড় আয়োজনের প্রস্তুতি চলছে। আর সেই তারকাসমৃদ্ধ তালিকায় নোরা ফাতেহির নাম যুক্ত হওয়ায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়