ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ১৪ জুন ২০২৬  
খাগড়াছড়িতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

খাগড়াছড়িতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নারী যাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম অপর্ণা ধর (২৫)।

আরো পড়ুন:

রবিবার (১৪ জুন) সন্ধ্যায় জেলা শহরের হাসপাতাল এলাকায় শালবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপর্ণা শালবাগান এলাকার অপু ধরের স্ত্রী।

শহরের থানা মোড়ে প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখিয়ে অপর্ণা ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। শালবাগান মোড়ে পৌঁছালে অপর্ণার ওড়না ইজিবাইকে পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু মৃত্যুর তথ্য জানান। তিনি বলেন, ‘‘ঘটনা সত্য, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

ঢাকা/রূপায়ন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়