ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় সৌদি প্রবাসি নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ১৪ জুন ২০২৬  
কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় সৌদি প্রবাসি নিহত

অটোরিকশার চাপায় সৌদি আরব প্রবাসী রুবেল মিয়া নিহত হয়েছেন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মোটরসাইকেল আরোহী সৌদি আরব প্রবাসী রুবেল মিয়া (২৬) নিহত হয়েছেন। 

আরো পড়ুন:

রবিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শশ্মানঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে থাকেন। মাস দেড়েক আগে ছুটিতে দেশে আসেন। 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে মোটরসাইকেল যোগে রুবেল অপর এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে বাহাদিয়া এলাকা থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে মির্জাপুর শশ্মানঘাট এলাকায় অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রুবেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। সঙ্গে সঙ্গে দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় নিহতের তথ্য জানান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই অটোরিকশাটি আটকে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/রুমন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়