ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন মুন্সীগঞ্জের সাব্বির
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর ‘নেক্সট লেভেল অফার’-এর আওতায় ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নের সৈয়দপুর এলাকার বাসিন্দা সাব্বির হোসেন।
শনিবার (১৩ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের জুবলি রোড সংলগ্ন ওয়ালটনের শোরুম ‘মেগা ইলেকট্রনিকস’ এ আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম এবং শোরুমের স্বত্ত্বাধিকারী গাজী আশরাফুল আলম লিটনসহ ওয়ালটনের অন্যান্য কর্মকর্তাগণ।
সম্প্রতি সাব্বির হোসেন ওয়ালটন প্লাজা থেকে ৪৫ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং পণ্যের মডেল নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরেই ওয়ালটন থেকে তার মোবাইলে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ার এসএমএস পান। আকস্মিক এ পুরস্কারে উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরাও। প্রাপ্ত ক্যাশ ভাউচারের আওতায় তিনি ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য নিতে পারবেন।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, বিক্রয়োত্তর সেবাকে আরও আধুনিক, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে পরিচালিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা ই-প্লাজা থেকে নির্ধারিত পণ্য কিনে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করলে ক্রেতারা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং বিভিন্ন আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ পাচ্ছেন। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত গ্রহকগণ এসব সুবিধা পাবেন।
ঢাকা/রতন
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩