ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১৪ জুন ২০২৬  
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড উদ্ধার 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ১০টি তাজা গ্রেনেড, গুলি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন:

রবিবার (১৪ জুন) দুপুরে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের জাদিমুড়া এলাকায় নাফ নদীসংলগ্ন স্থানে সশস্ত্র গোষ্ঠী বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ মাটির নিচে লুকিয়ে রেখেছে¬– এ তথ্যের ভিত্তিতে শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে টেকনাফের কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত দুটি হ্যান্ড গ্রেনেড, আটটি গ্রেনেড এবং ২৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে দুই কেজি গাঁজাও উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো জানান, কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক পাচারকারিরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।  

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়