২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৫ ডেঙ্গু রোগী
ফাইল ফটো
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৩৫ জন।
রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২০১ জনে। ডেঙ্গুতে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৩১ জন, বরিশাল বিভাগের ৩৭ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, খুলনা বিভাগের ৩৫ জন, রাজশাহী বিভাগের ১১ জন, ময়মনসিংহ বিভাগের ৮ জন এবং সিলেট বিভাগের ৩ জন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন নারী।
ঢাকা/এমএসবি/রফিক
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩