প্রকৃতির কোলে বিয়ে করা সেই তারকা জুটি বাবা-মা হলেন
ভারতের উত্তরখন্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে বিয়ে করেন সুরভি-সুমিত
প্রকৃতির কোলে বিয়ে করা জনপ্রিয় তারকা জুটি সুরভি জ্যাতি ও সুমিত সুরি মা-বাবা হয়েছেন। শনিবার (১৩ জুন) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সুরভি। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
পাঞ্জাবি অভিনেত্রী সুরভি আনন্দের খবরটি জানিয়ে রবিবার (১৪ জুন) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। এ অভিনেত্রী লেখেন—“কন্যাসন্তান। ১৩ জুন ২০২৬। ভালোবাসা, সুরভি-সুমিত।”
কন্যার নাম জানিয়ে ‘কবুল হ্যায়’খ্যাত অভিনেত্রী লেখেন, “(ওম) আমাদের মেয়ে এসে গেছে। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।” এরপর থেকে সহশিল্পীদের পাশাপাশি নেটিজেনদের শুভেচ্ছা-ভালোবাসায় ভাসছেন এই দম্পতি।
ভারতীয় টিভি ধারাবাহিকের জনপ্রিয় জুটি সুরভি জ্যোতি ও সুমিত সুরি। একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়ান তারা। কয়েক বছর প্রেম করার পর ২০২২ সালে বাগদান সাড়েন। ২০২৪ সালের মার্চে বিয়ে করার কথা ছিল তাদের। কিন্তু রাজস্থানে পছন্দের ভেন্যু না পাওয়ায় বিয়ে স্থগিত করেন। পরে একই বছরের ২৭ অক্টোবর সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।
বিয়ের আগে একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছিলেন, “বিয়েতে বেশ কিছু ইউনিক আচার পালন করবেন সুরভি-সুমিত, যার মাধ্যমে প্রকৃতির প্রতি তাদের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে। পৃথিবী, পানি, আগুন, বাতাস, মহাকাশের প্রতি প্রতীকী শ্রদ্ধা নিবেদন করবেন। ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।”
বিয়ের সময়ে এসব পরিকল্পনা বাস্তবায়ন করেন সুরভি-সুমিত। দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানায়, ভারতের উত্তরখন্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের বিলাসবহুল একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সুরভি-সুমিত। এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত।
রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন সুরভি। পাশাপাশি মঞ্চে নাটকও করেন। ২০১০ সালে পাঞ্জাবি সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সুরভি। পাঞ্জাবি ভাষার টিভি ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গেছে তাকে।
পরবর্তীতে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার গড়তে পাঞ্জাব ছেড়ে মুম্বাই পাড়ি জমান সুরভি। ২০১২ সালে ‘কবুল হ্যায়’ নামে একটি হিন্দি ধারাবাহিকের জন্য অডিশন দিয়ে কাজের সুযোগ পান। ধারাবাহিকটি প্রায় চার বছর টিভিতে প্রচার হয়। এতে পাঁচটি চরিত্রে অভিনয় করেন তিনি। এ ধারাবাহিক থেকেই প্রেমের সূচনা সুরভি-সুমিতের; যা পরবর্তীতে পরিণ পায়।
ঢাকা/শান্ত
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩