ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদে তিন খামের গল্প বললেন মারদিয়া মমতাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ১৪ জুন ২০২৬  
সংসদে তিন খামের গল্প বললেন মারদিয়া মমতাজ

ফাইল ফটো

জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্য মারদিয়া মমতাজ একটি প্রচলিত গল্প তুলে ধরে সরকারের জবাবদিহিতা ও কার্যকর বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

আরো পড়ুন:

রবিবার (১৪ মে) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্যের শুরুতে তিনি দেশের একজন অর্থমন্ত্রীকে নিয়ে একটি গল্প বলেন। 

গল্পে বলা হয়, দায়িত্ব গ্রহণের প্রথম দিন অর্থমন্ত্রী তার টেবিলে তিনটি খাম পান। নির্দেশনা ছিল— কোনো বড় সমস্যায় পড়লে একটি করে খাম খুলতে হবে। প্রথমবার অর্থনৈতিক সংকট দেখা দিলে তিনি প্রথম খাম খুলে দেখেন, সেখানে লেখা রয়েছে, আগের সরকারকে দোষ দিন। তিনি তাই করেন এবং পরিস্থিতি কিছুটা সামাল দেন। পরে আবার সংকট দেখা দিলে দ্বিতীয় খাম খুলে দেখেন, সেখানে লেখা বিরোধী দলকে দোষ দিন। এর পরও কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। কিন্তু, তৃতীয়বার বড় সংকট দেখা দিলে তিনি শেষ খামটি খুলে দেখেন, সেখানে লেখা— আরো তিনটি খাম তৈরি করুন এবং আপনার পরবর্তী অর্থমন্ত্রীর জন্য রেখে যান।

গল্পটি তুলে ধরে মারদিয়া মমতাজ বলেন, “শুধু অন্যের ওপর দায় চাপিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান করা যায় না। একসময় নিজের কর্মদক্ষতা ও নীতির ফলাফলের জন্য জবাবদিহি করতে হয়।”

তিনি বলেন, “সরকারের অংশ হিসেবে তারা চান না, এ বাজেট ব্যর্থতার দলিল হয়ে থাকুক। বাজেটে যেসব অসঙ্গতি ও সমস্যা রয়েছে, সেগুলো দূর করে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।”

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়