ঢাকা     শুক্রবার   ০১ মে ২০২৬ ||  বৈশাখ ১৮ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমেকে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১ মে ২০২৬   আপডেট: ১২:১১, ১ মে ২০২৬
মমেকে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

ফাইল ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে, গত দেড় মাসে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, “মারা যাওয়া ২ শিশুর মধ্যে একজনের বয়স ১০ মাস। তার বাড়ি নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায়। গত ২৫ এপ্রিল তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। অপর শিশুর বয়স ৫ মাস। বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। তাকে গত ৩০ এপ্রিল ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। শিশু দুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৬৩ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৯৯৬ শিশু চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১১ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ২২ শিশুর।

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়