ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১১ এপ্রিল ২০২৬  
মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ শিশু

ময়মনসিংহে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো ২৭ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২২ জন।

শনিবার (১১ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এসব তথ্য জানান। 

আরো পড়ুন:

তিনি বলেন, “বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭৭ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৩৭১ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮৪ শিশু। এর মাঝে মারা গেছে ১০ শিশু।”

তিনি আরো জানান, অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।

ঢাকা/মিলন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়