ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১০ এপ্রিল ২০২৬  
বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি

বর্ষা, অনন্ত জলিল

দীর্ঘ বিরতি ভেঙে আবারো রুপালি পর্দায় সরব হচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। মূলত ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকার কারণে গত দুই বছর কোনো সিনেমা মুক্তি দিতে না পারলেও, চলতি বছরে বড় ধামাকা নিয়ে ফিরছেন তারা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীর্ঘ বিরতি নিয়ে বিস্তারিত তথ্য জানান ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ‘দিন দ্য ডে’ এবং  ‘কিলহিম’ সিনেমার সাফল্যের পর পর্দায় অনন্ত-বর্ষার অনুপস্থিতি নিয়ে ভক্তদের মাঝে বেশ কৌতুহল ছিল।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে সেই নীরবতা ভেঙে অনন্ত জলিল বলেন, “২০২২ ও ২০২৩ সালে আমাদের সিনেমা মুক্তির পর প্রায় দুই বছর আমরা নতুন কোনো সিনেমা রিলিজ করতে পারিনি। এর প্রধান কারণ ছিল আমাদের ব্যবসায়ীক ব্যস্ততা। ব্যবসার কাজে সময় দিতে গিয়ে সিনেমার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।”

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালেই মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত বিগ বাজেটের সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’। অনন্ত জলিল জানান, সিনেমাটি বর্তমানে সেন্সর বোর্ডে জমা আছে। সেন্সর থেকে অনুমতি পাওয়ার পরপরই কোনো একটি বিশেষ উৎসবে এটি সারা দেশে মুক্তি দেওয়া হবে।

মুক্তিযুদ্ধভিত্তিক মেগা প্রজেক্ট ‘অপারেশন জ্যাকপট’-এর প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। তবে সিনেমাটির মুক্তি ও পরবর্তী কাজ পুরোপুরি প্রযোজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান অনন্ত জলিল। পাশাপাশি পরিচালক মোহাম্মদ ইকবালের সঙ্গে ‘কিলহিম-টু’ সিনেমার শুটিংয়ের তারিখ নিয়েও আলোচনা চলছে, যা খুব শিগগির চূড়ান্ত হবে।

অনন্ত জলিল সবসময়ই বাংলা সিনেমায় আন্তর্জাতিক প্রযুক্তি ও মান নিয়ে আসার চেষ্টা করেছেন। ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটিতেও তার ব্যতিক্রম হবে না বলে ধারণা করা যাচ্ছে । দক্ষিণ এশিয়ার রাজনীতি ও একজন নারী নেত্রীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি এই সিনেমা দিয়ে অনন্ত-বর্ষা জুটি আবারো বক্স অফিসে ঝড় তুলতে আসছেন বড় পর্দায়।

ঢাকা/রোহান/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়