ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনা বিভাগে ৯৫৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত্যু ৭

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১০ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:০৬, ১০ এপ্রিল ২০২৬
খুলনা বিভাগে ৯৫৬ সন্দেহজনক হাম রোগী শনাক্ত, মৃত্যু ৭

খুলনা বিভাগে মোট ৯৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময় মৃত্যু হয়েছে ৭ জনের। ৯ এপ্রিল খুলনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে এ পরিসংখ্যান পাওয়া গেছে।  

এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মোট ৮৪ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে ৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন:

খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের ৯ এপ্রিল সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৭ জনের এবং ৪৯ জন নিশ্চিত রোগী শনাক্ত হলেও মৃত্যুর সংখ্যা শূন্য রয়েছে।

জেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, সর্বোচ্চ ২৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া যশোরে ১০ জন, মাগুরায় ১০ জন, মেহেরপুরে ১৩ জন, খুলনায় ৬ জন, নড়াইলে ৭ জন, ঝিনাইদহে ৪ জন, সাতক্ষীরায় ৫ জন এবং বাগেরহাট ও কুষ্টিয়ায় ২ জন করে রোগী শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ভারপ্রাপ্ত ডা. মো. মুজিবুর রহমান জানান, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা হচ্ছে। একইসঙ্গে জনগণকে সচেতন থাকার এবং শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। হামের সংক্রমণ রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা/নূরুজ্জামান 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়