ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌.মি যানজট

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ৬ জুন ২০২৬   আপডেট: ০৯:০৪, ৬ জুন ২০২৬
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌.মি যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে যানজট দেখা দিয়েছে।

অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

শুক্রবার (৫ জুন) মধ্যরাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হ‌য়। ফলে বিভিন্ন পরিবহনে থাকা নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট হচ্ছে। 

আরো পড়ুন:

শনিবার (৬ জুন) সকালে গাজীপুর থেকে আসা নাটোরগামী বাসচালক রুপচান শেখ বলেন, “টাঙ্গাইল থেকে যানজট। মহাসড়কের এলেঙ্গাতে এসে আটকে আছি। গরমে  ভোগান্তি চরম পৌঁছেছে।”

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, “আশা করছি, দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়