ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের ইঞ্জিনের ওপর পড়ে শিশুর মৃত্যু

সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ৬ জুন ২০২৬  
টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের ইঞ্জিনের ওপর পড়ে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে হাউজ বোটের চলন্ত ইঞ্জিনের মধ্যে পড়ে সৌমাতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া নিঝুম (৮) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে।

আরো পড়ুন:

স্বজন ও হাউসবোট সূত্রে জানা যায়, নতুন চালু হওয়া একটি হাউসবোট উদ্বোধনের পর টাঙ্গুয়ার হাওরে যায়। যাত্রীরা ছিলেন বোটটির মালিক পক্ষের আত্মীয় স্বজন। তারা হাওরে গোসল শেষে নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হাউসবোটের পেছনের অংশ থেকে সামনের দিকে যাচ্ছিল নিঝুম। এ সময় অসাবধানতাবশত সে হাউসবোটের চলন্ত ইঞ্জিন মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করলেও নিঝুম গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়।

হাউসবোটের মালিক পংকজ রায় বলেন, “এটি ছিল তাদের হাউসবোটের প্রথম ট্রিপ। পরিবারের সদস্যদের নিয়ে হাওর ভ্রমণে বের হয়েছিলাম। দুর্ঘটনার সময় আমার মামাতো বোন নিঝুম তার মা ও বোনের সঙ্গে ছিল। মেশিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন বন্ধ করা হলেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মেশিনের আঘাতে তার শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়।”

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের প্রেক্ষিতে নিঝুমের মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়