ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল নদীতে

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৫ জুন ২০২৬   আপডেট: ১২:১৫, ৫ জুন ২০২৬
দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল নদীতে

ফাইল ফটো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে বাসটি নদীতে পড়ে যায়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথি দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ইউএনও সাথি দাস জানান, বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় বাসে যাত্রী ছিল না। যাত্রীরা আগেই নেমে যান।

গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়