ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা, বাড়িতে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৫ জুন ২০২৬  
টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা, বাড়িতে আগুন

পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা পুলিশ সদস্যরা।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলপেচা ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামে জরি করা ১৪৪ ধারা উপেক্ষা করে আবারো হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকালে ঘটনাটি ঘটে। ফলে দুই গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরো পড়ুন:

আরো পড়ুন: টাঙ্গাইলে ২ গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি

এদিকে, বিশৃঙ্খলারোধে গোপালপুরের নলীন বাজার, গোলপেচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে সংঘর্ষে একজন মারা যান। এ সময় ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে রাত ১২টার পর গোলপেচা ও জগৎপুরায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। রাত থেকেই ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।  

স্থানীয় সূত্র জানায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোলপেচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামবাসীর মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় গ্রাম দুটির লোকজন। এ সময় ভাঙচুর ও ১০টি বাড়িতে 
অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। 

সংঘর্ষ চলাকালে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাদের ভূঞাপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পাঁচ পুলিশ আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঢাকা/কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়