ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কথিত প্রেমিকাকে লুকানোর চেষ্টা করে আলোচনায় সাইফপুত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ৫ জুন ২০২৬   আপডেট: ০৯:৪১, ৫ জুন ২০২৬
কথিত প্রেমিকাকে লুকানোর চেষ্টা করে আলোচনায় সাইফপুত্র

একটি দরজার সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছেন সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। বাইরে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। হঠাৎ ভেতর থেকে বেরিয়ে আসেন ইব্রাহিমের কথিত প্রেমিকা পলক তিওয়ারি। সঙ্গে সঙ্গে তাকে ঠেলে ভেতরে পাঠিয়ে দেন এই অভিনেতা।

ইব্রাহিম আলী খানের এমন কাণ্ড দেখে ক্যামেরা নিয়ে এগিয়ে যান পাপারাজ্জিরা। ক্যামেরা দেখে মুখ লুকান পলক, তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়, যা এখন অন্তর্জালে ভাইরাল। এরপর থেকে এ জুটির প্রেম নিয়ে জোর চর্চা চলছে বলিপাড়ায়।

আরো পড়ুন:

 

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কথিত প্রেমিকা পলক তিওয়ারিকে নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন ইব্রাহিম আলী খান। সেখানে এমন ঘটনা ঘটেছে। তবে পাপারাজ্জিদের সামনে কেন এমন আচরণ করলেন তা নিয়ে এ জুটির কেউই মুখ খুলেননি।

পলক-ইব্রাহিমের প্রেম নিয়ে অনেক বছর ধরেই আলোচনা চলছে। তবে কয়েক বছর আগে পলকের বাবার বক্তব্য তাদের প্রেমের গুঞ্জনের আগুনে হাওয়া হয়ে কাজ করেছিল। যদিও পলক ও তার মা এই গুঞ্জন মিথ্যা বলে দাবি করেন। কেবল তাই নয়, ইব্রাহিম আলীও প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। 

 

গত বছরের এপ্রিলে ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম আলী খান বলেছিলেন, “সে আমার ভালো বন্ধু। হ্যাঁ, সে খুব মিষ্টি মেয়ে। এতটুকুই।”   

এর আগে ইব্রাহিম আলীর সঙ্গে পলক তিওয়ারির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এ নিয়েও চর্চা কম হয়নি। তারপর ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলেন পলক। তার ভাষায়—“এটি শুধুই বন্ধুত্ব। এগুলো সবই অনুমান করে বলা, তাই এটি নিয়ে মাথা ঘামাই না। আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম এবং তখন ছবি তোলা হয়েছে। এতটুকুই। আর আমাদের সঙ্গে অনেকেই ছিল। শুধু আমরা ছিলাম তা নয়, কিন্তু ছবিটি সেভাবে তোলা হয়েছে। এই ধরনের খবর মানুষ পছন্দ করে। এ পর্যন্তই।” 

ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের ব্যাখ্যা করে পলক তিওয়ারি বলেছিলেন, “আমরা খুব ভালো বন্ধু। সে খুব চমৎকার মানুষ। এতটুকুই। আমরা মাঝে মাঝে কথা বলি এ পর্যন্তই।” 

 

‘রোজি: দ্য স্যাফরন চ্যাপটার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পলক তিওয়ারি। হরর-থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করেন বিশাল মিশ্রা। তা ছাড়াও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায় পলককে। অন্যদিকে, গত বছর ‘নাদানিয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে ইব্রাহিম আলী খানের।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়