কাপাসিয়ায় সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃদুল সরকার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে কাপাসিয়া উপজেলার আমরাই-রায়েদ বাজার আঞ্চলিক সড়কের আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৃদুল সরকার তরগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের ছেলে। তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আমতলী মোড় এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান মৃদুল সরকার।
মৃদুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো. মাইন উদ্দিন বলেন, “মৃদুল ভদ্র, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
ঢাকা/রফিক সরকার/রফিক
যৌথ সংবাদ সম্মেলন: সমরাস্ত্র বাণিজ্য জোরদারে সম্মত বাংলাদেশ-তুরস্ক