ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ৬ জুন ২০২৬   আপডেট: ১০:৫২, ৬ জুন ২০২৬
কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শুক্রবার (৬ জুন) রাতে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির দিকে উৎক্ষেপিত ইরানি হামলাকারী ড্রোন ভূপাতিত করার এবং ইরানের রাডার সাইটগুলোতে আঘাত হানার মাত্র কয়েক ঘণ্টা পরেই ইরান এই হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক কমান্ড সেন্টকম বলেছে, “প্রাথমিক মূল্যায়নে ইঙ্গিত পাওয়া গেছে যে ইরানের ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং সপ্তমটি তার উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়নি।”

আরো পড়ুন:

তারা আরো বলেছে, “বর্তমানে মার্কিন কর্মীদের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত করার ইরানি দাবি মিথ্যা।”

এর আগে ইরানের সিরিক ও কেশম দ্বীপে রাডার সাইটগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা পর ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানায়, তারা উপসাগরে ‘শত্রু ঘাঁটি’তে হামলা চালিয়েছে।

কুয়েতের সামরিক বাহিনী শনিবার ভোরে জানিয়েছে, তারা ‘শত্রুভাবাপন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। 

চলতি সপ্তাহের শুরুতে, ইরানের ড্রোন কুয়েতের প্রধান বিমানবন্দরের একটি যাত্রীবাহী টার্মিনালে ব্যাপক ক্ষতি করে, এতে একজন নিহত ও কয়েক ডজন আহত হন এবং বিমানবন্দরটি কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। একই সময় বাহরাইনেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়