নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) রাতে মাইজদীর পৌরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৭ জন অপ্রাপ্তবয়স্ক। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, মাইজদী শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। কয়েকদিন আগে জেলা শহরে একটি কিশোর গ্যাং গ্রুপ প্রকাশ্যে বড় ধরনের শোডাউন করে। এসব গ্যাংয়ের সদস্যরা নানা ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে ১৮ জনকে আটক করে পুলিশ।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, “কেপিজি নামে একটি কিশোর গ্যাং গ্রুপের ১৮ সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের পরিচয়, বয়স ও সংশ্লিষ্ট অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।”
ঢাকা/সুজন/মাসুদ
সীমান্তে ৮ পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি