ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ৭ জুন ২০২৬  
ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

রবিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালায় বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতির তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি  বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জলে, স্থলে ও ছাদে সমানভাবে নজর রাখতে হবে। কোথাও যেনো এডিস মশার লার্ভা জন্মাতে না পারে।

রবিবার (৭ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গু মোকাবিলা করতেই হবে। তবে এটি সহজ কাজ নয়। এজন্য সারা দেশের নালা-খাল পরিষ্কার করতে হবে, যা একটি বিরাট কর্মযজ্ঞ।”

ডেঙ্গুর চিকিৎসা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে শুনে আমি ভয় পেয়েছি। রোগীদের শরীরে প্লাজমার লিকেজ ঠেকাতে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”

মন্ত্রী আরো বলেন, দেশের স্বাধীনতা অর্জনের মতোই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে সফল হওয়া সম্ভব। তিনি বলেন, “সবার প্রচেষ্টায় আমরা দেশ স্বাধীন করেছি। ঠিক তেমনি সবার সম্মিলিত উদ্যোগই ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।”

সাখাওয়াত হোসেন বলেন, “জলে-স্থলে-ছাদে তিনটি স্থানেই সমান নজর রাখতে হবে। এ কাজে সিটি করপোরেশনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটি ভুল পুরো প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে।”

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়