ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৭ জুন ২০২৬   আপডেট: ১১:২৯, ৭ জুন ২০২৬
আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

শরীয়তপুরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শরীয়তপুরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে মনোহর বাজার মোড় এলাকার দিকে যাচ্ছিল। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে পৌঁছালে বহরের একটি মোটরসাইকেল সামনে থেমে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেল আরোহী দুই আর্জেন্টাইন সমর্থক ও অটোরিকশার চালক এবং একযাত্রী আহত হন। পরে তাদের সদর হাসপাতালে পাঠানো হয়। 

বিল্লাল হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‍“আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেলের বহরের কিছু ছেলেরা উচ্ছৃঙ্খলভাবে এসেছিল। মিছিল দেখে অটোরিকশাচালক পাশে সাইড করে তার গাড়ি দাঁড় করান। একটি মোটরসাইকেল অটোরিকশটির পেছনে ধাক্কা দেয়। ফলে কয়েকজন আহত হন।” 

আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সদস্য ও আনন্দ শোভাযাত্রার আয়োজক সুজন মোল্লা বলেন, “উঠতি বয়সের অনেকে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। গতি বেশি থাকায় তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দুর্ঘটনার পর আহততা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আমি আমার প্রতিনিধি পাঠিয়েছিলাম তাদের খোঁজ নিতে।” 

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়