মমেক হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাসপাতালটিতে হাম ও উপসর্গ নিয়ে ৪৭ শিশুর মৃত্যু হলো।
রবিবার (৭ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি জানান, মারা যাওয়া ছেলে শিশুর বয়স চার মাস। তার বাড়ি ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায়। তাকে গত ৩ জুন হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩৬ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ১০১ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ১৯৩১ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭৮০ শিশু।
ঢাকা/মিলন/মাসুদ