নড়াইলে বাস উল্টে নারী-শিশুসহ আহত ২০
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যাওয়া বাস।
নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে যাত্রীবাহী একটি লোকাল বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে কয়েকজন আহতের পরিচয় জানা গেছে। তারা হলেন- অনিক বিশ্বাস, তানিয়া বেগম, আরিফুল হক, মরিয়াম সুলতানা, আকাশ আহম্মেদসহ ২০ জন।
স্থানীয় সূত্রে জানায়, যশোর থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস নড়াইলে যাচ্ছিল। নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় গাড়িটি সড়কের পাশে উল্টে পড়ে। ফলে বাসে থাকা শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা
আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
নড়াইল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, “ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নড়াইল হাসপাতালে পাঠানো হয়।”
তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, “ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শরিফুল/মাসুদ