ঢাকা     মঙ্গলবার   ২৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমেকে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ২৬ মে ২০২৬  
মমেকে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

ফাইল ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ৩৯ শিশু মারা গেলো।

মঙ্গলবার (২৬ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, “মারা যাওয়া দুই ছেলে শিশুর মধ্যে একজনের বয়স ৬ মাস। তার বাড়ি ময়মনসিংহের সদর উপজেলায়। গত ১৯ মে সকালে তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। অপর শিশুটির বয়স ১০ মাস। বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায়। তাকে গত ২০ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।”

তিনি জানান, মারা যাওয়া দুই শিশু নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৯ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৬২ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ১ হাজার ৬০৯ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫০৮ শিশু।

চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে।

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়