ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হামের উপসর্গ: খালি হলো আরো ১৬ জন মায়ের কোল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২৪ মে ২০২৬  
হামের উপসর্গ: খালি হলো আরো ১৬ জন মায়ের কোল

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬টি শিশু।

পৃথিবীর নতুন অতিথি হিসেবে শিশুগুলোর এখনো চোখ মেলে দেখো হয়নি অবারিত ভূবন। তার আগেই প্রতিরোধযোগ্য রোগ হামে আক্রান্ত হয়ে বা হামের উপগর্স নিয়ে প্রতিদিন কিছু শিশু মায়ের কোল খালি করে চলে যাচ্ছে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে।

দেশে গত চব্বিশ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১৬টি শিশু তাদের অঙ্কুরিত জীবনের ইতি টেনেছে; খালি হয়েছে ১৬ মায়ের কোল। 

আরো পড়ুন:

একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৬টি শিশুকে হামে আক্রান্ত সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

রবিবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য অবহিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত দেশে হামে আক্রান্তের উপসর্গ রয়েছে, এমন শিশুর সংখ্যা ৬৩ হাজার ৮১৩টি। একই সময়ে ৬২২টি শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ১২৮টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপগর্স নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৬ হাজার ২১৪ শিশু।

এদিকে ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪২ জনে। আর নিশ্চিত হামে এই পর্যন্ত মারা যাওয়া শিশুর সংখ্যা ৮৬।

ঢাকা/এমএসবি/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়