ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১১ মে ২০২৬   আপডেট: ০৯:৪৩, ১১ মে ২০২৬
মমেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান জানান, মারা যাওয়া শিশুর বয়স ৭ মাস, তার বাড়ি জেলার মুক্তাগাছা। গত ৮ মে তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

আরো পড়ুন:

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরো ২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন ৮৯ শিশু।

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়