ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনেই দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৬৮৮।
ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি একজন নারী এবং তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।
রবিবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে একজন, খুলনা বিভাগে ৬ জন হাসপাতালে ভর্তি হন।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জনের মধ্যে পুরুষ চারজন ও নারী একজন।
ঢাকা/এমএসবি/ইভা