ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমেকে আরো এক শিশু মৃত্যু, নতুন ভর্তি ২৬

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ১২ মে ২০২৬   আপডেট: ১০:০৩, ১২ মে ২০২৬
মমেকে আরো এক শিশু মৃত্যু, নতুন ভর্তি ২৬

ফাইল ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ শিশুর মৃত্যু হলো।

মঙ্গলবার (১২ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান। 

আরো পড়ুন:

তিনি জানান, মারা যাওয়া ছেলে শিশুর বয়স ৭ মাস। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা। গত ১০ মে তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি নিউমোনিয়াতে আক্রান্ত ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৮ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৯৬ শিশু।

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়