ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে হত্যা 

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১১ মে ২০২৬  
বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে হত্যা 

পারভেজ মিয়া

ঢাকার সাভারের আশুলিয়ায় পারভেজ মিয়া (২৬) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহাদাত পলাতক।

রবিবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। সোমবার (১১ মে) দুপুরে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য জানান।

আরো পড়ুন:

নিহত পারভেজ শেরপুরের নকলা থানার রুনীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করতেন। 

পুলিশ জানায়, রবিবার রাতে শাহাদাত তার বাড়িতে পারভেজকে ডেকে নেন। এক পর্যায়ে তাদের মধ্যে কোনো একটি বিষয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় শাহাদাত ধারলো অস্ত্র দিয়ে পারভেজের মুখে ও মাথায় আঘাত করেন। স্থানীয়রা পারভেজকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে কেপিসি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক  পারভেজকে মৃত ঘোষণা করেন। 

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‍“ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখে ও মাথায় ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়