ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১১ মে ২০২৬  
কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

ফাইল ফটো

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে শেফা খাতুন নামে ১১ বছরের এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলার হাসপাতালগুলোতে এই রোগের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হলো।

রবিবার (১০ মে) রাতে শিশুটি মারা যায়। শেফা কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে। 

আরো পড়ুন:

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাসরিন এ তথ্য নিশ্চিত করেন। 

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, রবিবার সকালে হামের উপসর্গ নিয়ে শেফাকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতে সে মারা যায়। 

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাসরিন জানান, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১ হাজার ২১৩ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। এর মধ্যে কয়েকজন পূর্ণ বয়স্ক রোগীও রয়েছেন। গত ২৪ ঘন্টায় জেলার হাসপাতালগুলোতে ২৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ১০৭ জন শিশু ভর্তি আছে।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়