ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে পলিথিনে মোড়ানো মানব ভ্রূণ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ১১ মে ২০২৬   আপডেট: ১৪:০৬, ১১ মে ২০২৬
মুন্সীগঞ্জে পলিথিনে মোড়ানো মানব ভ্রূণ উদ্ধার

মুন্সীগঞ্জের একটি মাদ্রাসার গেটের পাশ থেকে মানব ভ্রূন উদ্ধার করে পুলিশ।

মুন্সীগঞ্জ পৌরসভার একটি সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় প্রায় ৬ মাস বয়সী মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে পশ্চিম দেওভোগ এলাকার মাদরাসাতুল মদিনার গেটের পাশ থেকে ভ্রূণটি উদ্ধার হয়। 

এলাকাবাসী জানান, মাদ্রাসার গেটের পাশে পলিথিন পড়ে থাকতে দেখে সন্দেহ করেন তারা। কাছে গিয়ে পলিথিনের ভেতরে মানব ভ্রূণ দেখতে পান তারা। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ভ্রূণটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কোনো ব্যক্তি রিকশাযোগে এসে ভ্রূণটি সেখানে ফেলে রেখে গেছেন। এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভ্রূণটি উদ্ধারের পর স্থানীয়দের সহায়তায় দাফনের প্রক্রিয়া চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকা/রতন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়