খাগড়াছড়িতে সরকারি সেবার মান বৃদ্ধির নির্দেশ পার্বত্যমন্ত্রীর
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়ি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান।
খাগড়াছড়ি জেলার উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়নের জন্য সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান।
সোমবার (১১ মে) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নিদের্শ দেন।
দীপেন দেওয়ান বলেন, “পাহাড়ের সব জাতি গোষ্ঠীকে এগিয়ে নেওয়া এবং পার্বত্য মন্ত্রণালয়ের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সব উন্নয়ন কার্যক্রমকে সমানভাবে এগিয়ে নিতে হবে। পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।” এ সময় পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
সভায় ২০৩ ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়ি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।
ঢাকা/রূপায়ন/মাসুদ