ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমেকে হামের উপসর্গে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৯

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৩ এপ্রিল ২০২৬  
মমেকে হামের উপসর্গে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৯

হাসপাতালের ফ্লোরে রেখে সন্তানের চিকিৎসা করাচ্ছেন মা-বাবা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৯ শিশু ভর্তি হয়েছে। চিকিৎসধীন অবস্থায় এক শিশু মারা গেছে। এনিয়ে, গত দুই সপ্তাহে ৬ শিশুর মৃত্যু হলো।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৬৭ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে এই রোগের চিকিৎসা নিয়েছে ১৮১ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২ শিশু। মৃত্যু হয়েছে ৬ শিশুর।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হাম ডেডিকেটেড ইউনিটের ফোকাল পার্সন ডা. গোলাম মাওলা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়