ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না, ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ২ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:১০, ২ এপ্রিল ২০২৬
কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না, ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস

অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ভক্ত-অনুরাগী কুড়িয়েছেন। নানা সময়ে নিজের ভালো লাগা, মন্দ লাগার অনুভূতিও প্রিয় অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) অপু বিশ্বাস তার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।  

আরো পড়ুন:

অপু বিশ্বাস বলেন, “আজ এই দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। আর এই ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চেনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।” 

অপু তার ভক্তদের নিয়ে গর্বিত। প্রিয় ভক্তদের অনুরোধ করে এই নায়িকা বলেন, “আমি গর্বিত এই ভেবে যে, আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি, তা বারবার প্রমাণ করেছেন। আমি মনে করি, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা কারো সাথে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না।”  

বিনয়ের সঙ্গে ভক্তদের পরামর্শ দিয়েছেন অপু। কিছুটা ঈঙ্গিপূর্ণভাবে এই অভিনেত্রী বলেন, “মনে রাখবেন, যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের পরিবার নিয়ে চর্চা করে বা আজেবাজে পোস্ট করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনাদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে, কারো নিচু মানের মন্তব্যের উত্তর দিয়ে আপনাদের সেই মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই। যারা সস্তায় জিততে চায়, তারা কখনোই আপনাদের এই মার্জিত আভিজাত্যের নাগাল পাবে না।” 

নিজের পরিবার নিয়ে অহংকার করেন অপু বিশ্বাস। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা।” 

ভক্ত-অনুরাগীদের কাছে স্নেহ-মমতা প্রার্থনা করে অপু বিশ্বাস বলেন, “আপনারা যেভাবে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেভাবেই আপনাদের ভালোবাসার সেই ছোট্ট আব্রাহাম খান জয়কে আপনাদের স্নেহ আর মমতায় আগলে রাখবেন। তাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করাই হোক আপনাদের লক্ষ্য। আমরা কোনো বিতর্ক বা হট্টগোলে নেই; আমরা আছি ভালোবাসা আর কাজের গৌরবে। আপনারা শান্ত ও হাসি-খুশি থাকুন, কারণ আপনাদের এই মার্জিত রূপটিই আমার সবচেয়ে বড় শক্তি।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়