ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘হল মালিকরা জোট বেঁধে শাকিবের প্রিন্সের টাকা ফেরত চাইছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ১ এপ্রিল ২০২৬  
‘হল মালিকরা জোট বেঁধে শাকিবের প্রিন্সের টাকা ফেরত চাইছে’

এমডি ইকবাল, শাকিব খান

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমাকে ঘিরে শুরু থেকেই চলছে আলোচনা-সমালোচনা। মুক্তির পর গল্প, নির্মাণ ও উপস্থাপনা নিয়ে দর্শকদের একাংশের হতাশা প্রকাশের মধ্যেই এবার নতুন করে বিতর্ক উসকে দিলেন প্রযোজক এমডি ইকবাল। 

রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমডি ইকবাল বলেন, “আমি আগেই বলেছিলাম, এবারের ঈদের সিনেমাগুলো লগ্নিকৃত টাকা ফেরত পাবে না। বিশেষ করে ‘প্রিন্স’—সিঙ্গেল স্ক্রিনের অবস্থা খুবই খারাপ। হল মালিকরা জোট বেঁধে সিনেমাটির টাকা ফেরত চাইছে।” 

আরো পড়ুন:

এদিকে, হল মালিকদের একটি অংশ ইতোমধ্যে ক্ষতিপূরণের দাবি তুলে সংবাদ সম্মেলনও করেছে বলে জানা গেছে। তাদের অভিযোগ, সিনেমাটির মান প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় দর্শক হলে টিকতে পারছে না। ফলে প্রদর্শনী খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। 

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ এবং কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়াও রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ। 

মুক্তির পর থেকেই প্রত্যাশা পূরণে ব্যর্থতার কথা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন শাকিব খান। তবে সিনেমাটি ঘিরে নতুন এই অভিযোগ, পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়