ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ১ এপ্রিল ২০২৬  
মৌলভীবাজারে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী ফটিগুলি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ (৮), সাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব (৭) এবং দিঘলকান্দি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় বাসিন্দা মারুফ আহমদ বলেন, বুধবার দুপুরে বাড়ির পাশের জমির পানিতে পাঁচ শিশু একসঙ্গে খেলছিল। খেলতে খেলতে ইমাদ, লাবিব ও জিসান অসাবধানতাবশত পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/আজিজ//

সর্বশেষ

পাঠকপ্রিয়