ক্রিকেট মাঠে নজর কাড়লেন আনুশকা
আইপিএলের উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয় সানরাইজ হায়দরাবাদের। এসময় শুধু মাঠে নয়, গ্যালারিতেও সবার নজর ছিল। আর সেই নজরের কেন্দ্রবিন্দু ছিলেন আনুশকা শর্মা। এ অভিনেত্রী ফের প্রমাণ করলেন—সহজ-সরল ফ্যাশনও দারুণ আকর্ষণীয় হতে পারে!
এদিন, আনুশকা শর্মা পরেছিলেন প্যারিসের বিলাসবহুল ব্র্যান্ড সেজানের তৈরি হালকা ফুলেল ডিজাইনের অ্যাবেলি ব্লাউজ। এর সঙ্গে মিলিয়ে আরামদায়ক বেল-বটম ডেনিম জিন্স বেছে নেন আনুশকা; যা হাই-ফ্যাশন আর দৈনন্দিন স্বাচ্ছন্দ্যের সুন্দর মিশ্রণ তৈরি করেছিল। তার পোশাকটি ছিল খুবই সাধারণ, কিন্তু দেখতে ছিল অত্যন্ত স্টাইলিশ ও আধুনিক। যার দাম ১৮ হাজার ৮৭৭ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার ৪৯৩ টাকা)।
প্রাকৃতিক চুল ও হালকা মেকআপে আনুশকা তার লুকটি খুবই সহজ রেখেছিলেন। ম্যাচ উপভোগ করার সময় তাকে আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্যময় দেখাচ্ছিল। স্মৃতি মান্দানা, জেমিমা ছাড়াও আনুশকার বিভিন্ন মুহূর্তের প্রতিক্রিয়া জানান; যা দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়।
স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন আনুশকা শর্মা। দীর্ঘ দিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। ২০১৮ সালে মুক্তি পায় এটি। এরপর তার অভিনীত নতুন কোনো সিনেমায় মুক্তি পায়নি।
মাঝে অ্যামাজনের ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ ও নেটফ্লিক্সের ‘বুলবুল’ সিনেমা প্রযোজনা করেছেন আনুশকা। এই দুই প্রজেক্ট দর্শক-সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছে। তবে তার অভিনীত ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
ঢাকা/শান্ত