ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৬ শিশু মমেক হাসপাতালে ভর্তি

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ৩০ মার্চ ২০২৬  
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৬ শিশু মমেক হাসপাতালে ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত দুই সপ্তাহে অস্বাভাবিক হারে বেড়েছে হাম আক্রান্ত রোগী। হঠাৎ করে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল চিকিৎসকদের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন শিশু ভর্তি হয়েছে। এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে ১০৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৮ শিশু। গত দুই সপ্তাহে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হাম ডেডিকেটেড ইউনিটের ফোকাল পার্সন ডা. গোলাম মাওলা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। 

পরিস্থিতি সামাল দিতে গত ২৪ মার্চ হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি পৃথক মেডিকেল দল গঠন করে এবং শিশু ওয়ার্ডের হাসপাতালটির বিশেষায়িত ইউনিটে তিনটি কক্ষে ১০ শয্যাবিশিষ্ট ‘হাম কর্নার’ চালু করে। তবে রোগীর চাপ বাড়ায় এই কক্ষগুলোতেও এখন স্থান সংকুলান হচ্ছে না।

ঢাকা/মিলন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়