নাহিদ ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:০৩, ২৯ মার্চ ২০২৬
নাহিদ ইসলাম।
পবিত্র ওমরাহ পালনের জন্য আজ রবিবার (২৯ মার্চ) সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হবেন জাতীয় নাগরিক দলের (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রবিবার (২৯ মার্চ) রাতে এই তথ্য জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।
ইয়াসির আরাফাত জানান, নিরাপদ যাত্রার জন্য নাহিদ ইসলাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা/রায়হান/বকুল
ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী