ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২৮ মার্চ ২০২৬   আপডেট: ২১:২৯, ২৮ মার্চ ২০২৬
ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

পাকিস্তানকে হারানোর পর সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কোনো ছাড় না দিয়ে মালদ্বীপে সেরা ফুটবলটাই খেলার লক্ষ‌্য ছিল বাংলাদেশের। কিন্তু শক্তিশালী ভারতের বিপক্ষে যেমনটা পরিকল্পনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল তেমনটা হয়নি।

ভারত শুরুতেই ম‌্যাচে এগিয়ে যায়। বাংলাদেশ গোল শোধ করে ম‌্যাচে ফিরে আসে। কিন্তু শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি। ভারতকেও অবশ‌্য জিততে দেয়নি। ভারতের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী লড়াইটি ড্র হয়েছে ১-১ গোলে। 

গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ চ‌্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। রানার্সআপ হয়ে বাংলাদেশ এই গ্রুপ থেকে সেরা চারে গেছে। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।  

ম্যাচের ১৭ মিনিটে গোল করে ভারত। কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের ভেতরে হেড দিয়ে বল জালে জড়ান বিশাল যাদব। বাংলাদেশ প্রথমার্ধের যোগ করা সময়ে গোল শোধ করে। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার রোনান সুলিভানের কর্নার থেকে বক্সে উড়ে আসা বল ডানপায়ের আলতো টোকায় জালে পাঠান ডিফেন্ডার আবদুল রিয়াদ ফাহিম। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোলের দেখা যায়নি। পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।  

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১ এপ্রিল বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। বাংলাদেশ এই প্রতিযোগিতায় একবারই চ‌্যাম্পিয়ন হয়েছে ২০২৪ সালে। সেবার নেপালকে ৪-১ গোলে উড়িয়ে সেরা হয়েছিল বাংলাদেশ।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়