ইরানের ড্রোন ঠেকাতে ইউক্রেনের সঙ্গে চুক্তি উপসাগরীয় দেশগুলোর
ইরানের ড্রোন ঠেকাতে স্বস্তায় ইন্টারসেপ্টর তৈরির জন্য ইউক্রেনের সঙ্গে চুক্তি করেছে কয়েকটি উপসাগরীয় দেশ। শনিবার এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারটি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি জানিয়েছেন, আঞ্চলিক সফরকালে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তিনি যে চুক্তিগুলো স্বাক্ষর করেছেন, তাতে যৌথ উৎপাদন লাইন স্থাপনসহ প্রতিরক্ষা ক্ষেত্রে এক দশকব্যাপী সহযোগিতার কথা বলা হয়েছে।
জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা ১০ বছরের সহযোগিতার কথা বলছি। আমরা ইতোমধ্যে সৌদি আরবের সঙ্গে একটি প্রাসঙ্গিক চুক্তি স্বাক্ষর করেছি, সম্প্রতি কাতারের সঙ্গেও ১০ বছরের জন্য একটি অনুরূপ চুক্তি স্বাক্ষর করেছি এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষর করব।”
তিনি আরো বলেন, “এই ১০ বছর ধরে আমরা যৌথ উৎপাদনে নিযুক্ত থাকব এবং উভয় দেশেই কারখানা নির্মাণ করব – ইউক্রেনে এবং এই দেশগুলোতেও উৎপাদন লাইন স্থাপন করব।”
আল-জাজিরা জানিয়েছে, ইউক্রেন ইরানের ড্রোন মোকাবেলার একটি সস্তা উপায় দিচ্ছে। ইউক্রেন গত সাড়ে তিন বছর ধরে এটি করে আসছে, কারণ রাশিয়া অন্তত ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে শাহেদ ড্রোন নিক্ষেপ করে আসছে। ইউক্রেন প্রায় প্রতিদিনই শত শত ড্রোন ভূপাতিত করছে। উপসাগরীয় দেশগুলো এখন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে প্রধানত প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে। প্রতিটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৪০ লাখ ডলার, যেখানে ইউক্রেন প্রতিটি ড্রোন ভূপাতিত করার জন্য প্রায় ২ হাজার ডলারের বিনিময়ে তাদের বিশেষজ্ঞতা প্রদানের প্রস্তাব দিচ্ছে।
ঢাকা/শাহেদ
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়