ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘তেল নেই’ লিখেও মজুত ১২ হাজার লিটার, জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ২৮ মার্চ ২০২৬   আপডেট: ২১:১১, ২৮ মার্চ ২০২৬
‘তেল নেই’ লিখেও মজুত ১২ হাজার লিটার, জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘তেল নেই’ ব্যানার টাঙিয়ে কৃত্রিম সংকট তৈরি ও জ্বালানি মজুত রাখার অপরাধে নয়ন ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পুকুরিয়া এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আরো পড়ুন:

অভিযানকালে দেখা যায়, পাম্পের সামনে ‘তেল নেই’ লেখা থাকলেও ভেতরে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪৮৯ লিটার পেট্রোল ও প্রায় ১০ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তা বিক্রি না করে মজুত করার অপরাধে ভোক্তা অধিকার আইনে এই জরিমানা করা হয়। 

ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল জানান, জব্দকৃত তেল সাধারণ গ্রাহকদের মাঝে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

ঢাকা/শিয়াম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়