ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতের সহকারী হাইকমিশনার

‘শীঘ্রই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে’

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ২৮ মার্চ ২০২৬  
‘শীঘ্রই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে’

রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শন করেন।

বাংলাদেশিদের ভারতে যাওয়ার জন্য শীঘ্রই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। 

শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরো পড়ুন:

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহবান জানিয়ে সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেন, সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দেবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে নিজেরাই টাকা জমা দেবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। এ সময় সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরন্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাশসহ বিভিন্ন নেতা, সাংবাদিক, আশ্রমকর্মী এবং ভক্তরা উপস্থিত ছিলেন।

পরে মনোজ কুমার সৎসঙ্গ নেতাদের সঙ্গে আশ্রমনের বিভিন্ন আঙিনা পরিদর্শন করেন। এরপর পাবনা শহরের কালাচাঁদপাড়া শ্রী শ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার সহকারী হাইকমিশনার কে স্বাগত জানান।

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়