বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায়।
পোস্টে বলা হয়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত প্রযোজ্য। তবে এটা ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে যেসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, কলম্বিয়া, কিউবা, মিশর, ইথিওপিয়া, ঘানা, হাইতি, ইরান, ইরাক, জর্ডান, লেবানন, লিবিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়াসহ মোট ৭৫টি দেশ।
ঢাকা/ইভা