ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নজরুল বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা

জাককানইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১২ মে ২০২৬  
নজরুল বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ উপলক্ষে ‘ডিজিটাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ডিজিটাল অনুসন্ধান, তথ্য যাচাই ও ভুয়া সংবাদ শনাক্তকরণের আধুনিক কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

আরো পড়ুন:

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাক্ট-চেকিংভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দিন শিশির ডিজিটাল অনুসন্ধান, তথ্য যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং অনলাইন সূত্র ব্যবহারের বিভিন্ন আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও ভুয়া সংবাদের সত্যতা যাচাইয়ের কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়। এছাড়া, ছবি ও ভিডিও যাচাই, তথ্যের উৎস শনাক্তকরণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) ব্যবহারের মৌলিক ধারণা এবং দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান ও সাবেক সদস্যরা অংশ নেন। অংশগ্রহণকারীরা সরাসরি মতবিনিময়, প্রশ্নোত্তর এবং ব্যবহারিক উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেন।

কর্মশালায় সমাপনী বক্তব্য দেন সাংবাদিক সমিতির সভাপতি মোছা. জান্নাতি বেগম। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আখলাকুল হাসান অনিক।

সমাপনী বক্তব্যে জান্নাতি বেগম বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতায় তথ্য যাচাই ও ডিজিটাল অনুসন্ধানের গুরুত্ব দিন দিন বাড়ছে। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মিজানুর রহমান, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঢাকা/রুবেল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়